
আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনা জেরে কিছুদিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করছে ভারত-পাকিস্তানে মধ্যকার চলাচলকারী ট্রেন সমঝোতা এক্সপ্রেস। আগামী রবিবার থেকেই পুনরায় কার্যক্রম শুরু হবে ট্রেনটির। পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশের মুক্তির সংগ্রামকে কেন্দ্র করে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের পর সিমলাতে চিরবৈরী দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা হয়েছিল। সিমলা চুক্তি নামের ওই ঐতিহাসিক সমঝোতায় কাশ্মির-এ শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল দুই পক্ষ। সমঝোতার প্রতীক হিসেবে ১৯৮৬ সালে চালু হয়েছিল দুই দেশের একমাত্র রেল যোগাযোগের মাধ্যম সমঝোতা এক্সপ্রেস। কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। চলমান যুদ্ধ-বাস্তবতায় নিত্যকার নিয়ম মেনে বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তান থেকে ভারতের উদ্দেশে ছেড়ে যায়নি ট্রেনটি। সম্প্রতি সেই ট্রেন সার্ভিস বন্ধের ঘোষণা আসে। তবে চলতি সপ্তাহেই চালু হচ্ছে সমঝোতার সেবা। আগামী রবিবার থেকে শুরু হবে ট্রেন চলাচল। দিল্লি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে রবিবার আর পাকিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোমবার।
১৯৭২ সালের ২ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ) দীর্ঘ আলোচনার পর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে দুই দেশের মধ্যকার সব বৈরিতার অবসান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুত্ব ও সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা এবং কাশ্মিরে শান্তি স্থাপনের ব্যাপারে সম্মত হয় দুই পক্ষ। চুক্তির অধীনে ভারত সকল যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে এবার দুই দেশের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। লাহোর থেকে ভারতের পাঞ্জাব রাজ্যে আটারি এলাকা পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লার ট্রেন।চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চালু হয় প্রথম রেল যোগাযোগের মাধ্যম সমঝোতা এক্সপ্রেস। তবে কাশ্মিরকে কেন্দ্র করেই দুই পক্ষের উত্তেজনা সেই যোগাযোগ প্রক্রিয়াকে থমকে যায়।