News71.com
 International
 03 Mar 19, 05:44 AM
 158           
 0
 03 Mar 19, 05:44 AM

হিমাচলের শিপিকি লা সীমান্তে নিখোঁজের দশ দিন পর উদ্ধার হল ১ ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ॥

হিমাচলের শিপিকি লা সীমান্তে নিখোঁজের দশ দিন পর উদ্ধার হল ১ ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ দশ দিন ধরে চলছিল খোঁজ। প্রবল তুষারপাতে আটকা পড়েছিলেন ৫ জন সেনা জওয়ান। টানা দশ দিন ধরে চিরুনি তল্লাসী চালিয়েও মিলছিল না খোঁজ। অবশেষে গতকাল শনিবার মিলল হদিস। তবে ৫ জন নয় একজন। হিমাচল প্রদেশের কিন্নাউর জেলার তুষার ঝড়ে আটকা পড়া ৫ জনের মধ্যে পাওয়া গেল একজন সেনা জওয়ানের দেহের হদিশ। ২৫ বছর বয়সী রাজেশ ঋষি ছিলেন সেনার সেভেন রাইফেলের ৬ জন জওয়ানের একজন। হিমাচল প্রদেশের সলান জেলার বাসিন্দা ছিলেন তিনি।

২০শে ফেব্রুয়ারি কিন্নাউর জেলার শিপিকি লা সীমান্তের একটি আউট পোস্টের কাছে তুষারপাতে আটকে পড়েন তিনি। বলেন, কিন্নাউর জেলার জনসংযোগ আধিকারিক মমতা নেগি। উদ্ধার কাজে নামানো হয়েছে ৫০০ জন সেনা। বাকি ৪ জন এখনও আটকে রয়েছেন। তাদের হদিস এখনও মেলেনি। এদের মধ্যে বিলাস পুরের ঘুমারপুরের হাবিলদার রাকেশ কুমারের দেহও ওই দিনই উদ্ধার করা হয়। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন , খোঁজা ও উদ্ধার কাজটিতে খুব গভীর ভাবে নজর দিয়েছে ওয়েস্টার্ন কম্যান্ডের হেড কোয়াটার। রাজেশের দেহ জগতপুরে নিয়ে যাওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন