News71.com
 International
 02 Mar 19, 12:36 PM
 157           
 0
 02 Mar 19, 12:36 PM

রাতভর শেলিং চালালো পাকিস্তান সেনারা।। ধ্বংসলীলা ভারত সীমান্তে

রাতভর শেলিং চালালো পাকিস্তান সেনারা।। ধ্বংসলীলা ভারত সীমান্তে

আন্তর্জাতিক ডেস্কঃ রাতভর সীমান্তে হেভি শেলিং পাকিস্তান সেনার। গতকাল শুক্রবার সন্ধ্যা ছটা থেকে লাগাতার সীমান্ত সংলগ্ন মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাটি ও পুঞ্চ সহ একাধিক সেক্টরে হেভি শেলিং চালায় পাকসেনা। পাকিস্তান সেনার ছোঁড়া মর্টার শেলিংয়ে কৃষ্ণাঘাটির সালোত্রি গ্রামে প্রাণ হারায় দুই শিশু ও এক মহিলা। মৃত শিশুদের একজনের বয়স পাঁচ বছর, অপরজনের নয় মাস। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ওই দুই শিশুর মা। সীমান্তের একাধিক সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সাধারণ নাগরিক ও জওয়ান মিলে মোট চারজন আহত হন।

গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং চালায় পাকিস্তান সেনা। কিন্তু গতকাল শুক্রবার একদিকে যখন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমরান সরকার তখন অন্যদিকে লাগাতার সীমান্তে হেভি শেলিং শুরু করে পাকিস্তান সেনা। যা গোটা রাত ধরে চলে। যদিও পাকিস্তানকে একেবারে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনা। জবাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতীয় সেনা। পাকিস্তানের হেভি শেলিং কার্যত ধ্বংসলীলা সীমান্তবর্তী এলাকাগুলিতে। ভেঙে পড়েছে একাধিক বাড়িঘর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন