News71.com
 International
 02 Mar 19, 06:01 AM
 169           
 0
 02 Mar 19, 06:01 AM

অভিনন্দনকে জোর করেই ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বলতে বাধ্য করেছিলো পাকিস্তান।  

অভিনন্দনকে জোর করেই ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বলতে বাধ্য করেছিলো পাকিস্তান।   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজ দেশে ফিরে এল উইং কমান্ডার অভিনন্দ বর্তমান৷ কিন্তু অভিনন্দনকে ভয় দেখিয়ে পাক সেনা ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করে নিয়েছে৷ অভিনন্দনকে ফেরানোর পর্বে একেবারে শেষ বেলায় পাকিস্তান যে ভিডিও প্রকাশ করেছে সেখানে তাঁকে বলিয়ে নেওয়া হচ্ছে, ভারতীয় মিডিয়া সবকিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়৷ এটাই ভারতীয় মিডিয়ার চরিত্র৷ ভিডিওর শুরুতে অভিনন্দনকে বলতে দেখা যায়, আমার বিমানকে গুলি করে নামানো হয়েছিল৷ তারপর আমি প্যারাশুটে করে নিচে নামি৷ স্থানীয় জনতা আমার দিকে ছুটে আসে৷ তাদেরকে থামাতে আত্মরক্ষার জন্য আমি নিজের সার্ভিস রিভলবার ফেলে দিই৷ এরপর উত্তেজিত জনতা আমার উপর চড়াও হয়৷ পাকিস্তানের দুই সেনা অফিসার ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে৷ পাক সেনা পেশাদার সেনা৷ আমি তাদের হেফাজতে শান্তিতেই ছিলাম৷


এরপর উইং কমান্ডারকে বলতে শোনা যায়, ভারতীয় মিডিয়া সবকিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়৷ সম্পূর্ণ ভিডিওটির মধ্যে এক দুটি জায়গায় কাট রয়েছে৷ মাঝখানের কিছু কথা বাদ দেওয়া হয়েছে তা বোঝা যাচ্ছে৷ ওই ভিডিও পাক সংবাদমাধ্যমগুলি শেয়ার করতে শুরু করেছে৷ যা কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়েছে৷ ভারতের দাবী, অভিনন্দনের বারবার ভিডিও শুট করে জেনেভা কনভেনশনের ১৩ নম্বর ধারা উলঙ্ঘন করেছে পাকিস্তান৷ ইমরান খান সরকারের কাছে আর দ্বিতীয় কোনও সুযোগ ছিল না যে তার সাহায্যে অভিনন্দনকে পাকিস্তানে আটকে রাখা যেতে পারে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন