
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন দেশে ফেরার আনন্দে উৎসবের মেজাজে মেতে গোটা দেশ। এরই মধ্যে দেশের নিরাপত্তা বিষয় নিয়ে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে জরুরি বৈঠকে বসলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দিল্লিতে এই জরুরি বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে একই সঙ্গে রয়েছেন দেশের তিন বাহিনী অর্থাৎ নৌবাহিনী, স্থল এং এয়ারফোর্সের প্রধানরা। সূত্রের খবর অনুযায়ি দেশের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি নিয়েই এই আলোচনা বলে জানা যাচ্ছে। যদিও এই বৈঠক ঘিরে স্পিকটি নট অংশগ্রহণকারি সকলেই।
উল্লেখ্য, আজ শুক্রবারই ওয়াঘা সীমান্ত হয়ে ভারতে ফিরেছেন পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । অন্যদিকে, গত কয়েকদিন আগে ভারতের মিলিটারি ঘাঁটি টার্গেট করে মিসাইল ছোঁড়ার চেষ্টা করেছিল পাকিস্তান এয়ারফোর্স। বলা হচ্ছে ১০ টারও বেশি পাকিস্তান এয়ারফোর্সের যুদ্ধবিমান ভারতে ঢোকার চেষ্টা করছিল। ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার বিষয়ে। ফলে সেই বিষয়টিও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামিদিনে ভারতের রণকৌশল কি হবে সেই বিষয়েই এই বৈঠকে প্রাথমিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।