News71.com
 International
 01 Mar 19, 03:36 PM
 210           
 0
 01 Mar 19, 03:36 PM

৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হলো পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর॥

৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হলো পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর॥

আন্তর্জাতিক ডেস্কঃ গত বুধবার বিকেল থেকে পাকিস্তানের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকার পর আজ শুক্রবার পুনরায় সেগুলো চালু হয়েছে। টানা ৪৮ ঘণ্টা পাকিস্তানের আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার পর বিমানবন্দরগুলো চালু হয়েছে বলে দেশটির সামা টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে করাচি, পেশওয়ার, কুয়েত্তা এবং ইসলামাবাদ বিমানবন্দরে বিমানের স্বাভাবিক ওঠানামা শুরু হলো।

পাকিস্তানের বিমান বাহিনীর সুপারসনিক এফ-১৬ যুদ্ধ বিমান ধ্বংস ও ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে একজন পাইলটকে আটকের পর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আজ শুক্রবার ভারতীয় পাইলটকে ফিরিয়ে দিয়েছে ইসলামাবাদ। এদিকে শুক্রবার ভোর ৫টা থেকে পাকিস্তানের বিমানবন্দর চালু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি। জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে বিমান চলাচল শুরু হবে। তবে লাহোর, মুলতান, ফয়সালাবাদ বিমানবন্দর চালু হওয়ার ব্যাপারে এখনো সঠিক সিদ্ধান্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন