News71.com
 International
 01 Mar 19, 03:02 PM
 209           
 0
 01 Mar 19, 03:02 PM

যুদ্ধে ব্যবহার উপযোগী চালকবিহীন বিমান ও কামানের ব্যাপক উৎপাদন শুরু করল ইরান॥  

যুদ্ধে ব্যবহার উপযোগী চালকবিহীন বিমান ও কামানের ব্যাপক উৎপাদন শুরু করল ইরান॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিমান বাহিনী চালকবিহীন বিমান বা ড্রোন কামান-১২র গণ-উৎপাদন শুরু করেছে। যুদ্ধে ব্যবহার উপযোগী চালকবিহীন এ বিমান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান। তেহরানে এ গণ-উৎপাদন শুরুর অনুষ্ঠানে ইরানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি এবং বিমান বাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ উপস্থিত ছিলেন। কামান-১২ ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে টানা ১০ ঘণ্টা উড়তে পারে।

এছাড়া, কমপক্ষে ৪০০ মিটার দীর্ঘ বিমানক্ষেত্র থেকেই এটি আকাশ যাত্রা করতে পারে। ১০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে এটির। সাড়ে চারশ কিলোগ্রাম ওজনের কামান-১২র ১শ কিলোগ্রাম ওজনের বোমা বহনের সক্ষমতা আছে। তেহরানের মোসাল্লায় ইমাম খোমেনি(রহ) সমরাস্ত্র মেলায় জানুয়ারি মাসের ৩০ তারিখে প্রথম এ ড্রোনের উন্মোচন করা হয়। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন