
আন্তর্জাতিক ডেস্কঃপাক আকাশে বন্ধ হল চিনের বিমান পরিষেবা৷ পরিস্থিতি স্বাভাবিক নয়৷ তারই জেরে এশিয়া তথা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চিন তাদের বিমান পরিষেবা স্থগিত রাখছে, ইসলামাবাদকে এমনই জানানো হয়েছে৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ও সেনা জওয়ানদের মৃত্যুর বদলায় সীমান্ত পেরিয়ে ভারতীয় বিমান বাহিনী গুঁড়িয়ে দেয় জঙ্গি শিবির৷ তারই জেরে পাক বিমান বাহিনী ঢুকে পড়ে ভারতের দিকে৷ তাদের তাড়া করতে গিয়ে পাকিস্তানের মাটিতে ভেঙে পড়ে ভারতীয় মিগ৷ বন্দি করা হয় ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে৷ দুই দেশের সীমান্ত এখন প্রবল উত্তপ্ত৷ এসব কারণেই নিরাপত্তা ও আরও কিছু বিষয় খতিয়ে দেখে এখনই পাকিস্তানের মাটিতে যাত্রীবাহী বিমান চালানো স্থগিত করা হচ্ছে৷ এমই জানিয়েছে এয়ার চায়না৷
এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আজ শুক্রবারই পাক সরকার মুক্তি দিচ্ছে ভারতীয় পাইলটকে৷ এদিকে চিন যাত্রীবাহী বিমান চালানো সাময়িক বন্ধ করায় পাক বিমান সংস্থা পিআইএ(পিয়া) বড় সড় ক্ষতির মুখে৷ কারণ পাকিস্তান থেকে চিনে সপ্তাহে বেশকিছু উড়ান থাকে৷ তার যাত্রীসংখ্যাও কম নয়৷ অন্যদিকে ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমান সংস্থাও আপাতত উড়ান স্থগিত রেখেছে৷ এদিকে চিনের অসমারিক বিমান মন্ত্রক জরুরি ভিত্তিতে পরবর্তী পরিকল্পনা তৈরি করতে ব্যাস্ত৷ চিনের সর্ব ঋতুর বন্ধু রাষ্ট্র হল পাকিস্তান৷ তার সঙ্গেই বিমান পরিষেবা ছিন্ন করা নিয়ে বেজিংয়ের কূটনৈতিক অবস্থান শুরু হয়েছে আলোড়ন৷