
আন্তর্জাতিক ডেস্কঃ আগামীকাল শুক্রবারই মুক্তি পাচ্ছে ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।শান্তির বার্তা দিয়েই ভারতে ফেরানো হবে পাইলট অভিনন্দনকে। আজ পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী। এসময় পাকিস্তান প্রধানমন্ত্রী আরও বলেন, অবস্থা হাতের বাইরে যাওয়া উচিৎ নয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে পাকিস্তানকে তার জবাব দিতে হবে। ভারত আগেই বলেছিল যে পাইলটকে ফেরানো নিয়ে কোনও শর্তে রাজি নয় নয়াদিল্লি। ভারত সরকার চাইছে অবিলম্বে দেশের ফেরানো হোক অভিনন্দনকে। আজ বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, যদি সংঘর্ষ বন্ধ হয় তাহলে আমরা পাইলট অভিনন্দনকে ফেরাতে রাজি। ভারত সরকার কোনও কনস্যুলার অ্যাকসেসও চায়নি পাকিস্তানের কাছে।
উল্লেখ্য ভারত স্পষ্ট বার্তা দেয় যে, পাইলটের যদি কোনও ক্ষতি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে করা হচ্ছে সেই চাপের কাছেই কার্যত নতিস্বীকার করল পাকিস্তান। আজ সকালেই পাইলটের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের বীর যোদ্ধারা দেশের সীমান্তে ও সীমান্তের ওপারে পরম বিক্রমের পরিচয় দিয়েছে৷ পুরো দেশ একজোট হয়ে এর মোকাবিলা করবে এবং দেশের জওয়ানদের পাশে আছে৷ তবে শুধু ভারত নয়, মনে করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখেও পড়েছিল পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান থেকে ভালো খবর আসছে। দুই দেশের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল, তা ক্রমশ শান্ত হচ্ছে। কয়েক দশক ধরে চলছে এই অশান্তি। এসময় আমেরিকা স্থিতি ফেরানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।