News71.com
 International
 28 Feb 19, 12:38 PM
 196           
 0
 28 Feb 19, 12:38 PM

আইবি ও র প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আইবি ও র প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আটক ভারতীয় পাইলট। অন্যদিকে, ভারতের আকাশসীমায় ফের প্রবেশের চেষ্টা করছে পাকিস্তানি ফাইটার জেট। এই পরিস্থিতি দেশ কী পদক্ষেপ নেবে, তা নিয়ে রাজধানীতে বসছে দফায় দফায় বৈঠক। আজ বৃহস্পতিবার দুপুরে র ও আইবি প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দুই দেশের পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সম্ভবত সেই বিষয়েই হবে আলোচনা। বৈঠকে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া রয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে এদিনই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ সন্ধ্যায় রয়েছে ক্যাবিনেট বৈঠক৷ উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত৷ এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা কী অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে৷ এদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করবে দেশের তিন বাহিনীর প্রধান। বিকেল পাঁচটায় তাঁরা কী বার্তা দেবেন, তা শোনার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

সীমান্ত পার করে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাক বিমান একাধিক জায়গায় বোমাও ফেলেছে সেইসব বিমান। অন্যদিকে, পাকিস্তানের হেফাজতে রয়েছেন বায়ুসেনার পাইলট অভিনন্দন। এই পরিস্থিতিতে ফের একবার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বুধবার সন্ধেয় এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। এই নির্দেশ পাওয়া পর এদিন সকাল থেকে কী অবস্থা সীমান্তের৷ তা পর্যালোচনা করতেই নির্মলা সীতারমন এদিন কথা বলবেন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, এদিন সন্ধ্যা সাতটায় ক্যাবিনেট বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেশের নিরাপত্তার তিন বাহিনীর বৈঠকে কী উঠে এল তা নিয়ে আলোচনা হতে পারে৷ এছাড়াও আলোচনায় উঠে আসতে পারে, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়েও৷ তারপর প্রধানমন্ত্রীর তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর গোটা দেশের৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন