News71.com
 International
 28 Feb 19, 12:37 PM
 165           
 0
 28 Feb 19, 12:37 PM

সামরিক খাতে কম খরচ করেও ইরান নিরাপদ দেশ॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

সামরিক খাতে কম খরচ করেও ইরান নিরাপদ দেশ॥পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দেশের ভেতর থেকেই আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনগণ ছাড়া আমরা অস্তিত্বহীন। তিনি আজ বৃহস্পতিবার সকালে তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও গবেষণা বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমাদের বিজ্ঞানী ও গবেষকরা আত্মবিশ্বাসী।

তারা উৎপাদনে বিশ্বাসী। তারা একইসঙ্গে উৎপাদক ও ভোক্তা। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পতাকা তিনি বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির ছয়টি দেশ ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে। আমরা সশস্ত্র বাহিনীর বেতন ও অবসর ভাতাসহ মোট ১৬ বিলিয়ন ডলার খরচ করছি এবং বর্তমানে এ পর্যায়ে এসেছি। তিনি বলেন, আমাদের শক্তির বিষয়টি হচ্ছে আমাদের নিরাপত্তা দেশের অভ্যন্তরভাগের ওপর সম্পর্কযুক্ত। এটা এক বড় সৌভাগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন