News71.com
 International
 28 Feb 19, 08:26 AM
 169           
 0
 28 Feb 19, 08:26 AM

কলকাতায় বিজেপির সভায় এলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ॥

কলকাতায় বিজেপির সভায় এলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ শহরে এলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ৷ আজ বৃহস্পতিবার সকালেই কলকাতা বিমান বন্দরে নামেন তিনি৷ সেখান থেকেই রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে৷ এদিন ঝাড়গ্রামে রয়েছে বিজেপির সভা৷ সেই সভাতেও ভারতী ঘোষ যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে৷ দলীয় এই সভায় থাকার কথা এরাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র৷ দুর্নীতির অভিযোগ রয়েছে এক সময়ের পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে৷ রয়েছে একাধিক মামলাও৷ তাঁকে ব্যারাকপুরে বদলী করায় ২০১৭ সালের ২৭ ডিসেম্বর চাকরিতে ইস্তফা দেন ভারতী। এরপর থেকেই তিনি ও তাঁর দেহরক্ষী গা ঢাকা দেন। একাধিকবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার করে সিআইডি। দুর্নীতি কান্ডে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ সহ ৯জনের বিরুদ্ধে গত জুন মাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এসিজেএম আদালতে চার্জশিট জমা দেয় সিআইডি৷ চার্জশিটে নাম ছিল ভারতীদেবীর স্বামী এমএভি রাজুরও৷ পরে তাকেও গ্রেফতার করা হয়৷ পরে বিজেপিতে যোগ দেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট এই আইপিএস৷ তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ এই পরিস্থিতিতে ভারতী ঘোষের রাজ্যে আসা বেশ গুকুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন