News71.com
 International
 27 Feb 19, 06:50 AM
 156           
 0
 27 Feb 19, 06:50 AM

ভারতের মুর্শিদাবাদ থেকে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ।  

ভারতের মুর্শিদাবাদ থেকে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফের কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে দুই জেএমবি জঙ্গি৷ এসটিএফ সূত্রে খবর গোপণ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে এই দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম মোশিবুর রহমান এবং রুহুল আমিন৷ মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এসটিএফ এদের গ্রেফতার করে৷ খাগড়াগরকাণ্ডে অভিযুক্ত কৌসর ও সজ্জাদের সহযোগী বলে এসটিএফ সূত্রে জানা গেছে৷ তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷

এবং ধৃত দুই জঙ্গি অ্যাসিড বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছিল৷ তারা অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী বলেও জানায়ায়৷ এই দুই জঙ্গি কৌসরকে ছাড়ানোর উদ্দেশ্য নিয়ে এই রাজ্যে ঢুকেছিল বলে প্রাথমিক দেরায় জানা যাচ্ছে৷ আ্যাসিড বোমা মেরে পুলিশের হাত থেকে কৌসরকে নিয়ে পালানোর ছক কষেছিল ধৃত দুই জঙ্গি৷ তাদের দফায় দফায় জেরা করছেন এসটিএফ কর্মকর্তারা৷ তাদের জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলে এসটিএফ কর্মকর্তাদের ধারনা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন