News71.com
 International
 26 Feb 19, 02:28 PM
 243           
 0
 26 Feb 19, 02:28 PM

ইরানের সঙ্গে সমঝোতায় আসতে পিজিসিসির প্রতি কাতারের আহ্বান।  

ইরানের সঙ্গে সমঝোতায় আসতে পিজিসিসির প্রতি কাতারের আহ্বান।   

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি-কে ইরানের সঙ্গে সমঝোতা করতে হবে। একই সঙ্গে তিনি বিশ্বের শক্তিধর দেশগুলোকে একপেশে নীতি ও দৃষ্টিভঙ্গি পরিহারের আহ্বান জানিয়েছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার মতো শক্তিধর দেশগুলোকে নীতি-কৌশল গ্রহণের ক্ষেত্রে একপেশে হলে চলবে না। ইরানকে বাদ দিয়ে ফিলিস্তিনিদের বাইরে রেখে নীতি গ্রহণ করলে তা কাজে আসবে না।

তিনি আরও বলেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতাকে সমর্থন করে। এর আগেও কাতার ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। তবে এর আগে গত ১৫ ডিসেম্বর কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি প্রথমবারের মতো বলেন, সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না। বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পিজিসিসি গঠিত এবং রিয়াদে এই পরিষদের সদরদপ্তর অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন