News71.com
 International
 26 Feb 19, 11:51 AM
 115           
 0
 26 Feb 19, 11:51 AM

পাকিস্তানে পাল্টা হামলায় বিমানবাহনীর প্রশংসায় পঞ্চমুখ ভারতের বিভিন্ন দলের শীর্ষ নেতারা॥

পাকিস্তানে পাল্টা হামলায় বিমানবাহনীর প্রশংসায় পঞ্চমুখ ভারতের বিভিন্ন দলের শীর্ষ নেতারা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলার ঘটনায় সাধুবাদ জানাচ্ছেন ভারতীয়রা। আর এ তালিকায় রয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন দলের নেতারা। পাকিস্তান উচিত জবাব দিয়েছে বলে তারা বিমানবাহনীকে অভিনন্দন জানিয়েছেন। দলমত নির্বিশেষে ভারতীয় বিমানবাহিনী এখন সবার প্রশংসার সাগরে ভাসছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার প্রশংসা করেছেন। তালিকায় আরও আছেন প্রকাশ জাভরেকর থেকে মায়াবতী আর আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাকিস্তানের সীমানায় আজ মঙ্গলবার ভোরে বিমানবাহিনীর অভিযানের খবর আসার পর থেকেই ভারতীয় বিমানবাহিনীর ভূয়সী প্রশংসা করছেন দেশের হেভিওয়েটসব নেতা-নেত্রীরা।

বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সকালে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের সালাম জানাই। শুধু রাহুলের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় কংগ্রেসের দলীয় টুইটার অ্যাকাউন্টে এ হামলার প্রশংসা করে বলা হয়, ভারতীয়দের সুরক্ষিত রাখার জন্য বিমানবাহিনীর দৃঢ়প্রতিজ্ঞ ও অটল প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি।

বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, দেশের নিরাপত্তার খাতিরে এই জরুরি পদক্ষেপের প্রয়োজন ছিল।অভিযানকে মহাপরাক্রম বলে অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে স্বাধীনতা দেয়ার পরই এই মহাপরাক্রম ঘটানো গেল। গিয়েছে। তিনি আরও বলেন, গোটা দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভারতীয় বিমানবাহিনীর একটা অন্য অর্থও রয়েছে, তা হলো ইন্ডিয়াজ অ্যামেজিং ফাইটার্স। জয় হিন্দ।

বিমান হামলার প্রশংসা করেছেন বিএসপি নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তবে বিজেপি’র সমালোচনা করতেও ছাড়েননি তিনি। মায়াবতীর মতে, ভারতীয় সেনাকে আগেই এই অভিযানের ছাড়পত্র দেয়া উচিত ছিল মোদির।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বিমানবাহিনীর এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও হামলা নিয়ে কথা বলেছেন। দিয়েছেন জঙ্গি নিহত হওয়ার খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন