News71.com
 International
 26 Feb 19, 06:32 AM
 205           
 0
 26 Feb 19, 06:32 AM

ভারতের গুজরাট সীমান্তে ঢুকে পড়া পাক ড্রোন গুলি করে নামাল ভারত॥  

ভারতের গুজরাট সীমান্তে ঢুকে পড়া পাক ড্রোন গুলি করে নামাল ভারত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ভোর ৩.৩০ মিনিট নাগাদ এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা৷ এদিনই ভোর ৬.৩০ মিনিট নাগাদ গুজরাট কচ্ছ সীমান্তে পাক ড্রোন ঢুকে পড়ে বলে জানা যায়৷ জানা গিয়েছে, আজ মঙ্গলবার ভোর ৬.৩০ মিনিট নাগাদ এই পাক ড্রোন ঢুকে পড়ে গুজরাট সীমান্তে৷ নজরে আসার সঙ্গে সঙ্গেই তা গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা৷

 

ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পরে এই পাক ড্রোনের প্রবেশ কী অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও, ভারত যে সতর্ক তাই ফের একবার হাতেনাতে প্রমাণ দিয়ে পাক ড্রোন গুলি করে নামিয়ে দেয় তারা৷ প্রসঙ্গত, সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানাযায়। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। মোট এক হাজার কেজি বোমা বর্ষণ করা হয়েছে বলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন