News71.com
 International
 26 Feb 19, 06:22 AM
 146           
 0
 26 Feb 19, 06:22 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ।।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া আলভা জনসন নামের এক নারী। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ওই নারী। ফ্লোরিডার ট্যাম্পায় একটি সমাবেশের আগে জোর করে ট্রাম্প চুমু খেয়েছিলেন বলে গতকাল সোমবার এক মামলার শুনানিতে জানিয়েছেন ওই নারী। ফ্লোরিডার একটি জেলা আদালতের এক শুনানিতে ওই নারী বলেন, অন্যান্য নারীদের প্রতিও প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হয়রানিমূলক আচরণ করেছেন। ২০১৬ সালের ২৪ আগস্ট একটি নির্বাচনী সমাবেশের আগে আলভা জনসনকে ট্রাম্প জোর করে চুমু খেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এর আগেও বেশ কয়েকজন নারীর আনা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। ওই মামলায় বলা হয়েছে, একটি বৈঠকের জন্য গাড়িতে করে যাওয়ার সময় আলভা জনসনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন ট্রাম্প। তিনি জনসনের খুব কাছে চলে এসেছিলেন। জনসন জানান, নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন কিন্তু ট্রাম্প জোর করে তার মুখের পাশে চুমু দেন। কিন্তু এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন