News71.com
 International
 26 Feb 19, 05:41 AM
 128           
 0
 26 Feb 19, 05:41 AM

কাশ্মীরে হামলায় আত্মঘাতী জঙ্গির নাম ও তার ব্যবহৃত গাড়ির মালিকের খোঁজ পেল এনআইএ॥  

কাশ্মীরে হামলায় আত্মঘাতী জঙ্গির নাম ও তার ব্যবহৃত গাড়ির মালিকের খোঁজ পেল এনআইএ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরের পুলওয়ামার সিআরপিএফের কনভয়ে হামলা চালানো ঘাতক গাড়ির মালিকের পরিচয় প্রকাশ্যে আনল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ লাল রঙের মারুতি ইকো মডেলের গাড়ির মালিকের নাম সজ্জদ ভাট৷ অনন্তনাগের বিজবেহারা গ্রামের বাসিন্দা সজ্জদ নিজেও একজন জইশ জঙ্গি৷ ঘটনার পর থেকেই সে পলাতক৷ পুলওয়ামার হামলার তদন্তে আরও অগ্রগতি হয়েছে৷ তাদের হাতে বেশ কিছু সিসিটিভি ফুটেজ এসেছে৷ এই ফুটেজ হল মারুতি সুজুকির ইকো গাড়ির৷ গত ১৪ ফেব্রুয়ারি এই গাড়িটি চালিয়ে সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটনায় জইশ জঙ্গি আদিল৷ শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান৷

হামলার পরেরদিন অর্থাৎ গত ১৫ ফেব্রুয়ারি ১২ জনের একটি তদন্তকারী দল কাশ্মীর রওনা দেয়৷ প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, স্থানীয়দের সাহায্য ছাড়া এত বড় হামলা চালানো জইশের পক্ষে অসম্ভব ছিল৷ এক তদন্তকারী জানিয়েছে, এই এলাকাগুলিতে জইশ জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক শক্তিশালী৷ তাদের কর্মকাণ্ড এই গুটি কয়েক এলাকার মধ্যে সীমাবদ্ধ৷ হামলার ধরন দেখে পরিস্কার স্থানীয়দের মদত না থাকলে এত বড় হামলা চালানো সম্ভব নয়৷ সেই ঘর শত্রু বিভীষণকে খুঁজছে তদন্তকারী দল৷ সন্দেহভাজনদের জেরা করা হয়েছে৷ এরই মাঝে সোমবার একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে এনআইএ’র কাছে৷ হামলার আগের মুহূর্তের কিছু ফুটেজ পান তদন্তকারীরা৷

ন্যাশনাল হাইওয়ের সিসিটিভি থেকে এই ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ ফুটেজে জঙ্গি আদিলকে চালকের আসনে পরিস্কার দেখা গিয়েছে৷ তদন্তের স্বার্থে এই ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ৷ ফুটেজগুলি বারবার খুঁটিয়ে দেখা হচ্ছে৷ তদন্তকারীদের আশা, ফুটেজ থেকে আরও বেশ কিছু সূত্র মিলতে পারে৷ ঘাতক গাড়িটি একজনের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল বলে একরকম নিশ্চিত তদন্তকারীরা৷ গাড়ির মালিককে চিহ্নিত করা গিয়েছে৷ তবে হামলার খবর পাওয়ার থেকে সে গা ঢাকা দিয়েছে৷ তাকে খুঁজে বেরাচ্ছেন তদন্তকারীরা৷ গত ১৪ ফেব্রুয়ারির হামলার পর বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল জইশ জঙ্গি আদিল বিস্ফোরক বোঝাই মাহিন্দ্রার স্করপিও গাড়িটি নিয়ে কনভয়ে হামলা করে৷ বিস্ফোরণের তীব্রতায় গাড়িটি পুরো ভেঙে তছনছ হয়ে যায়৷ গাড়ির যন্ত্রাংশগুলি ১৫০ থেকে ২০০ মিটার দুরে ছিটকে পড়ে৷ এমনকী কিছু যন্ত্রাংশ আশেপাশে বসতির মধ্যে থেকেও পাওয়া যায়৷ সেগুলি পরীক্ষার পর জানা যায় গাড়িটি ছিল মারুটি সুজুকির ইকো মডেলের গাড়ি৷ এরপরই মারুতি সুজুকির সঙ্গে যোগযোগ করেন তদন্তকারীদের একটি দল৷ মারুতি সুজুকি পুলওয়ামার তদন্তে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন