News71.com
 International
 25 Feb 19, 04:12 PM
 204           
 0
 25 Feb 19, 04:12 PM

পুলিশের কাছে ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি॥

পুলিশের কাছে ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি॥

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির বুরাড়ি এলাকায় এমন একটি ঘটনা ঘটল যার জেরে পুলিশ প্রশাসনের ঘুম ছুটল৷ জানা গিয়েছে, ১০০ নম্বরে দিল্লি পুলিশের কাছে ফোন করে এক ব্যাক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়৷ এক সংবাদমাধ্যের খবর অনুযায়ী ফোনে আরও অনেক কথাই বলছিল ওই ব্যাক্তি৷ কথার মাঝে এই ব্যাক্তি প্রধানমন্ত্রীকে বোমা মেরে হত্যা করার কথা বলে৷ এই কথা জানাতেই পুলিশ প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ এক ব্যাক্তিকে গ্রেফতার করে৷

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত এই ব্যাক্তির নাম অরুণ৷ ওই ব্যাক্তি মদ্যপ অবস্থায় পুলিশকে ১০০ নম্বরে ফোন করে বলে তদন্তে নেমে জানতে পারেন পুলিশ কর্তারা৷ অরুণ পুলিশকে জানায় তার সঙ্গে তার বাড়িওয়ালার বচসা হয়েছিল৷ তারপরেই সে মদ পান করে, নেশাগ্রস্ত হয়ে পুলিশকে ফোন করে প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়৷ তবে এই ঘটনার অন্য কোনওদিক রয়েছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন