News71.com
 International
 25 Feb 19, 04:11 PM
 215           
 0
 25 Feb 19, 04:11 PM

সৌদির নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা॥ ৪০ সেনা নিহত

সৌদির নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা॥ ৪০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেনের হাউথি বিদ্রোহী সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জনের বেশি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, আজ সোমবার সকালে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের ঘাঁটি থেকে ছোঁড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আল-বকি ঘাঁটিতে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। এর আগে একইদিন ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি জোটের সেনাদের লক্ষ্য কোরে বোমা হামলা চালায় দেশটির যোদ্ধারা। তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। হাদি সরকারকে ক্ষমতায় আনতে ২০১৫ সাল থেকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হাউথি বিদ্রোহী বিরোধী হামলা চালিয়ে আসছে সৌদি জোট। এসব হামলার প্রতিবাদে সৌদি সেনাদের লক্ষ্য কোরে হামলা চালাচ্ছে হাউথি বিদ্রোহী সমর্থিত সেনারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন