News71.com
 International
 25 Feb 19, 03:39 PM
 71           
 0
 25 Feb 19, 03:39 PM

যুক্তরাষ্ট্রে সফলভাবে সাইবার হামলা চালানোর দাবি ইরানের॥  

যুক্তরাষ্ট্রে সফলভাবে সাইবার হামলা চালানোর দাবি ইরানের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ড্রোন নিয়ন্ত্রণ এবং পরিচালনা কেন্দ্রে ইরান সফলভাবে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ। তিনি বলেন, ড্রোন ব্যবস্থায় ঢুকে আইআরজিসি মার্কিন অশুভ পরিকল্পনার জবাব দিয়েছে। তিনি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হাজিযাদেহ আরও বলেন, মার্কিন ড্রোন পরিচালনা ব্যবস্থায় ঢুকে তাদের কয়েকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে তাদের ইরানবিরোধী লক্ষ্য কখনোই বাস্তবায়িত হবে না। মার্কিনীরা বলেছিল ইরাক যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে, কিন্তু আইআরজিসি'র প্রচেষ্টায় মাত্র তিন বছরে এই যুদ্ধের ইতি টানা হয়েছে।

জানা গেছে, মার্কিন সরকার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করতে গোপন পরিকল্পনা গ্রহণ করেছে। তারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে ত্রুটিপূর্ণ উপাদান ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে। সম্প্রতি সিরিয়া এবং ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত ৮টি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এসব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এ কাজ করা হয়েছে। মার্কিন ড্রোনের সাহায্যে মাঠ পর্যায়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যও ইরানিরা হাতিয়ে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন