News71.com
 International
 25 Feb 19, 03:12 PM
 111           
 0
 25 Feb 19, 03:12 PM

লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য॥  

লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য॥   

নিউজ ডেস্কঃ লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য। তাদের দাবি, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে তোলায় হিজবুল্লাহর সব শাখাকে নিষিদ্ধ করা হবে। লেবাননের শিয়া জনতার কাছে হিজবুল্লাহ এক রক্ষাকবচের নাম।সংগঠনটির জন্য সুরক্ষা কবচের ভূমিকায় রয়েছে খোদ দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডল। এছাড়াও রয়েছে তেহরানের অর্থ সহায়তা। ইতোমধ্যে গোষ্ঠীটির এক্সটার্নাল সিকিউরিটি ইউনিট ও সামরিক শাখাকে ২০০১ ও ২০০৮ সালে নিষিদ্ধ করেছে ব্রিটেন। এখন তাদের রাজনৈতিক উইংকেও নিষিদ্ধ ঘোষণা করতে চায় তারা।


ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে হিজবুল্লাহ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা আর তাদের রাজনৈতিক ও সামরিক শাখাকে আলাদা করে দেখতে পারি না। এজন্যই পুরো দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইরান সমর্থিত এই শিয়া গোষ্ঠীটিকে ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবাননের সরকার গঠনে তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। হিজবুল্লাহর সংসদ সদস্যরা এই সিদ্ধান্তকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। পার্লমেন্টের অনুমোদন সাপেক্ষে আগামী শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে হিজবুল্লাহর যেকোনও সদস্যের ১০ বছরের সাজা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন