News71.com
 International
 25 Feb 19, 03:11 PM
 93           
 0
 25 Feb 19, 03:11 PM

এনিডেস্ক অ্যাপ সম্পর্কে ব্যাংকগুলোকে সতর্ক বিজ্ঞপ্তি পাঠিালো ব্যাংক অব ইন্ডিয়া॥  

এনিডেস্ক অ্যাপ সম্পর্কে ব্যাংকগুলোকে সতর্ক বিজ্ঞপ্তি পাঠিালো ব্যাংক অব ইন্ডিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে যেসব গ্রাহকরা অনলাইনে টাকার লেনদেন করেন, তাদের সতর্ক করার জন্য ভারতের সব ব্যাংকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ওই চিঠিতে রিজার্ভ ব্যাংকের সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে তাতে জানানো হয়েছে, এনিডেস্ক নামে একটি মোবাইল অ্যাপের কথা। যা ব্যবহার করে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট এবং পেমেন্ট ওয়ালেট থেকে বহু অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। শুধু স্মার্টফোন নয়, কম্পিউটার থেকে এনিডেস্ক ব্যবহার করলেও একই অবস্থা হতে পারে বলে জানিয়েছে তারা। ৩ মেগাবাইট সাইজের রিমোট অ্যাক্সেস প্রোগ্রাম এনিডেস্ক-এ ফাইল ট্রান্সফারের সুবিধা থাকলেও ইনস্টলের ঝামেলা নেই। পাশাপাশি রাউটার কনফিগারেশন ছাড়াই অনেক স্পিডে ব্যবহার করা যায় বলে নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয়। পাশাপাশি এটার ফ্রি সংস্করণে নন-কমার্শিয়ালভাবে আপনি সব প্রিমিয়ার ফিচার উপভোগ করতে পারবেন। যেটা টিম ভিউয়ারের মতো জনপ্রিয় প্রোগ্রামেও দেয়া নেই।

এছাড়া এখানে ক্লিপবোর্ড কনটেন্ট শেয়ার করা যায়, ভিডিও কোয়ালিটি এবং স্পিডের মধ্যে নিজস্ব সেটিং প্রয়োগ করা যায়, ক্লিপবোর্ডের মাধ্যমে সহজে ফাইল ট্রান্সফার, পোর্টেবল মোডে চলা অবস্থাও রিমোট পিসিকে রিস্টার্ট দেয়া যায়, রিমোট পিসিতে সকল প্রকার কি-বোর্ড শর্টকাট ব্যবহার করা যায়। যেকোনও সময় হোস্ট এবং ক্লায়েন্ট পিসির মধ্যে পজিশন অদলবদল করাসহ ইত্যাদি বিভিন্ন প্রিমিয়াম ফিচার এতে রয়েছে। তাই খুব সহজেই সাধারণ মানুষ এই অ্যাপটি নিজের স্মার্টফোন বা কম্পিউটারে ইনস্টল করেন। আর এরই সুবিধা নেয় হ্যাকাররা। ইনস্টল হওয়ার পর কোনোভাবে জেনারেট হওয়া ৯ সংখ্যার কোড জেনে তারা সাধারণ মানুষের স্মার্টফোন ও কম্পিউটারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর প্রোগ্রামিংয়ের সাহায্যে জেনে নেয় সেই ব্যক্তির ব্যাংকিং, মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট, ইউপিআই আইডি ও পাসওয়ার্ড। তাই রিজার্ভ ব্যাংকের বিশেষজ্ঞরা বলছেন, ফ্রি ওয়াইফাই থেকে অ্যাকসেস না নিয়ে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর (HTTPS) ওয়েবসাইটের মাধ্যমেই শুধু অনলাইন ব্যাংকিং করা উচিত। নিয়মিত পাসওয়ার্ড ও পিন বদলানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসএমএস অ্যালার্ট থাকা জরুরি। তবে সবচেয়ে সহজ উপায় হলো নিজের স্মার্টফোন বা কম্পিউটারে এনিডেস্ক ইনস্টল না করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন