
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় হামলার ভয়ে রাতের ঘুম হারাম পাকিস্তানের।অনেকটাই বেসামাল পাকিস্তানের রাজনীতি।তারমধ্যে নিজ দেশের বুদ্ধিজীবিদের কঠোর সমালোচনার মুখে পাক সরকার। অপরদিকে ঐক্যবদ্ধ গোটা ভারত। দেশটির সকল রাজনৈতিক দল এই ইস্যুতে নরেন্দ্র মোদীর পক্ষে। এই পরিস্থিতি পাকিস্তানকে এতটাই ভাবিয়ে তুলেছে যে ভারতীয় বিমান ভেবে আজ নিজেদেরই একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মোদিনামা নামের এক ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা বলা হয়েছে। ফেসবুক পেজে ছবিসহ করা সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর ভারতের বদলা নেয়ার হুঁশিয়ারি পেয়ে পাকিস্তান সর্বক্ষণ ভয়ের মধ্যে বসবাস করছে।