News71.com
 International
 25 Feb 19, 12:42 PM
 179           
 0
 25 Feb 19, 12:42 PM

ভারতের উস্কানি মেনে নেবে না পাকিস্তান।।পররাষ্ট্রমন্ত্রী শাহ কোরেশী  

ভারতের উস্কানি মেনে নেবে না পাকিস্তান।।পররাষ্ট্রমন্ত্রী শাহ কোরেশী   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রতি চোখ রাঙানোর মতো দুঃসাহস না দেখাতে ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশী। গতকাল রবিবার এক টেলিভিশন বার্তায় এ মন্তব্য করেন তিনি। কোরেশী বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় জাতি, কিন্তু কোন অবস্থাতেই ভারতের উস্কানি মেনে নেবে না ইসলামাবাদ। ভারতকে মোক্ষম জবাব দেয়ার মতো পাকিস্তানের যথেষ্ট সামর্থ্য আছে বলেও জানান তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সামরিক বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করবে। ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত হওয়ার পর থেকেই নয়াদিল্লী এবং ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন