
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হিউস্টন অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন পাইলট ছিলেন। কর্তৃপক্ষ বলছে, ওই দুর্ঘটনায় বিমানের কোন পাইলটের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। স্থানীয় পুলিশ এবং কর্মকর্তারা জানিয়েছেন, হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের কাছে আজ রবিবার বোয়িং ৭৬৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার মিয়ামি থেকে আসা অ্যাটলাস এয়ারের ফ্লাইট ৩৫৯১ বিমানবন্দরটি প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, ওই দুর্ঘটনায় বিমানের কোন পাইলটের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ওই দুর্ঘটনার তদন্ত করবে। চেম্বার্স কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা এক ফেসবুক পোস্টে বলেন, ট্রিনিটি উপসাগরে উত্তরাঞ্চলের শেষ দিকে আনাহুয়াক নামের একটি ছোট শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে।