News71.com
 International
 25 Feb 19, 05:38 AM
 141           
 0
 25 Feb 19, 05:38 AM

ইরানি নৌবাহিনীর বার্ষিক মহড়া॥ সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপ

ইরানি নৌবাহিনীর বার্ষিক মহড়া॥ সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ার তৃতীয় দিনে আজ রবিবার কাদির-ক্লাস সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। জানা গেছে, এই প্রথম গভীর সমুদ্রে অবস্থিত সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলো। এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় সাবমেরিনের অবস্থা শণাক্ত করা শত্রুর পক্ষে সম্ভব নয়।

কাদির ক্লাস সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তুলনামূলক স্বল্প পাল্লার বলে জানা গেছে। ইরানের নৌবাহিনী শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য-উপসাগরে তিন দিনের এই বিশাল নৌ-মহড়া শুরু করেছে। বেলায়াত-৯৭ সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান-উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গকিলোমিটার এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন