News71.com
 International
 24 Feb 19, 01:15 PM
 245           
 0
 24 Feb 19, 01:15 PM

ভারতে একই সাথে ৫০টি পারমাণবিক বোমা নিক্ষেপের হুমকি দিলেন সাবের পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ॥  

ভারতে একই সাথে ৫০টি পারমাণবিক বোমা নিক্ষেপের হুমকি দিলেন সাবের পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে প্রাণঘাতী হামলার জেরে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির নজিরবিহীন উত্তেজনা চলছে। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ ওই হামলা চালায়। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে হামলার কড়া জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভারত কোনো হামলা চালালে তার জবাব পুরোদমে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। দুই দেশের মাঝে চলমান এ কথার লড়াইয়ের মাঝে একটি সাক্ষাতকার দিয়েছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ। প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবারো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তবে এতে কোনো পারমাণবিক হামলা হবে না। আমরা যদি ভারতে একটি পারমাণবিক বোমা হামলা চালাই, তাহলে প্রতিবেশি দেশ ২০টি পারমাণবিক বোমা হামলা চালিয়ে আমাদের শেষ করে দিতে পারে।

পারভেজ মুশাররফ বলেন, এর একমাত্র সমাধান হলো আমাদের প্রথমেই ভারতে একযোগে ৫০টি পারমাণবিক বোমা দিয়ে হামলা চালাতে হবে; যাতে তারা আমাদের বিরুদ্ধে ২০টি পারমাণবিক বোমা দিয়ে হামলা চালাতে না পারে। আপনি কি ৫০টি পারমাণবিক বোমা দিয়ে একযোগে ভারতে হামলা চালাতে প্রস্তুত? পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো এবং অনুকূল। মন্ত্রিসভার অর্ধেক সদস্য আমার। বর্তমান আইন মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আমার আইনজীবী ছিলেন। উল্লেখ্য, অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) প্রতিষ্ঠাতা ৭৫ বছর বয়সী জেনারেল মুশাররফ ২০১৬ সাল থেকে দুবাইয়ে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।সংবিধান স্থগিত করে দেশটির ক্ষমতা দখল করায় বর্তমানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালে চিকিৎসার জন্য আদালতের বিশেষ অনুমতি নিয়ে দেশের বাইরে গেলেও এখন পর্যন্ত পাকিস্তানে ফেরেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন