News71.com
 International
 24 Feb 19, 12:47 PM
 272           
 0
 24 Feb 19, 12:47 PM

খাবার ও তেলের তীব্র সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ইমরানের যুদ্ধের হুমকি॥সমালোচনায় পাক বুদ্ধিজীবীরা

খাবার ও তেলের তীব্র সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ইমরানের যুদ্ধের হুমকি॥সমালোচনায় পাক বুদ্ধিজীবীরা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে পালটা যুদ্ধের হুঙ্কার ছিল পাকিস্তানের তরফে৷ তবে পাক হুমকিতে একদমই ভয় পায় নি ভারত৷ আর তাই কড়া পদক্ষেপ থেকেও পিছিয়ে আসেনি নয়াদিল্লি৷ আর তাতেই চুপসে গিয়েছে পাক হুঙ্কারের ফানুস৷ দেশের বুদ্ধিজীবী মহল থেকেই দাবি উঠেছে, যে দেশে এক সপ্তাহের খাবার মজুত নেই সেদেশের আবার যুদ্ধের হুঙ্কার কিসের৷ বন্ধ হোক এই যুদ্ধের হুঁশিয়ারি ৷ এমনিতেই জীর্ণ প্রতিবেশী পাকিস্তানের অর্থনীতি৷ সন্ত্রাস বন্ধে সঠিক পদক্ষেপ না করার অভিযোগে ট্রাম্প প্রশাসন বন্ধ করেছিল আর্থিক অনুদান৷ তাতেই শিক্ষা হয়নি৷ অনবড়ত জঙ্গিদের ভারত বিরোধী কার্যকলাপের উসকারি দেওয়া হয়ে চলেছে ইসলামাবাদের থেকে৷

সাম্প্রতিককালে উরি, পাটানকোট, পুলওয়ামার ঘটনা যার জলজ্যান্ত উদাহরণ৷ সহ্যের বাঁধ ভাঙার উপক্রম৷ এবার তাই যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর তাতেই ভয় পেয়ে প্রথমে মুখ খোলেন ইমরান খান৷ ইমরান খান বলেন, ভারত যুদ্ধ করলে আমরাও তৈরি৷ প্রশ্ন উঠেছিল তাঁর দূরদর্শিতা নিয়ে৷ বসে থাকেনি দিল্লি৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে এক ঘরে করতে উদ্যোগী হয় মোদী সরকর৷ বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক সংগঠনেও বারত অভিযোগ জানিয়ে বলে, সাহায্যের টাকা সন্ত্রাসের মদতে ব্যবহার করা হচ্ছে৷ আর তাতেই কেল্লাফতে৷পাকিস্তানের অন্দরেই যুদ্ধের হুঙ্কারের বিদ্ধে সরব বুদ্ধিজীবীরা৷ তাঁদের যুক্তি, ইতিমধ্যেই দুধ, সবজি, খাবার জিনিষের সঙ্কট দেখা দিয়েছে৷ জ্বালানী মজুত রয়েছে মাত্র ছয় দিনের৷ সমরাস্ত্রেও ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান৷ তাহলে যুদ্ধ করে কী হবে৷ সেদেশের বুদ্ধিজীবীদের দাবি, এর থেকে সাধারণ সার্বভৌম রাষ্ট্র হয়ে দেশের উন্নয়নের কাজে নজর দিলে অনেক বালো হয়৷ ভারতের হুঙ্কারে বুদ্ধুজীবীরা সিঁদুরে মেঘ দেখছেন৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন