News71.com
 International
 24 Feb 19, 06:15 AM
 201           
 0
 24 Feb 19, 06:15 AM

যুক্তরাষ্ট্রে সৌদি দূত হচ্ছেন রাজকুমারী রিমা।।

যুক্তরাষ্ট্রে সৌদি দূত হচ্ছেন রাজকুমারী রিমা।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি দূত হিসেবে রাজকুমারী রিমা বিনতে বানদার আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্রথম অন্য কোন দেশে সৌদি দূত হিসেবে কোন নারীর নাম ঘোষণা করা হলো। ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন প্রিন্সেস রিমা। অপরদিকে প্রিন্স খালিদ বিন সালমানকে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাবা বানদার বিন সুলতান আল সৌদের পদাঙ্ক অনুসরণ করলেন রিমা। এর আগে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন বানদার বিন সুলতান আল সৌদ। বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই রাজকুমারী। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার। গতকাল শনিবার এক ডিক্রি জারি করে রাজকুমারীকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়। তবে এমন এক সময় মার্কিন দূত হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করছেন যখন সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাপের মধ্যে রয়েছে রিয়াদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন