News71.com
 International
 24 Feb 19, 06:05 AM
 172           
 0
 24 Feb 19, 06:05 AM

অগ্নিগর্ভ ভারতের অরুণাচল॥ রাজধানী ইটানগরে কার্ফুজারি, টহলে সেনাবাহিনী  

অগ্নিগর্ভ ভারতের অরুণাচল॥ রাজধানী ইটানগরে কার্ফুজারি, টহলে সেনাবাহিনী   

আন্তর্জাতিক ডেস্কঃ অশান্ত অরুণাচলের ইটানগর৷ জারি করা হয়েছে কার্ফু৷ শহরের সর্বত্র টহল দিচ্ছে সেনাবাহিনী৷ বন্ধ করে দেওয়া হয়েছে অরুণাচলের রাজধানী ইটানগরের ইন্টারনেট পরিসেবা৷ অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ঘটনার সূত্রপাত স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে৷ রাজ্য সরকার অরুণাচলের ছয় সম্প্রদায়কে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়ার কথা জানায়৷ সরকার নিযুক্ত প্যানেল এই মর্মে সুবিধাভোগীদের তালিকাও প্রকাশ করে৷ এই প্রকাশিত তালিকারই বিরোধীতায় অন্যান্য সম্প্রদায়৷ তাদের দাবি, কেন ওই ছয় সম্প্রদায় ছাড়া অন্যান্যরা স্থায়ী বাসিন্দা শংসাপত্র পাবে না? পালটাতে হবে প্রকাশিত তালিকা৷ উল্লেখ্য, যে ছয়টি সম্প্রদায়কে পিআরসি দেওয়ার সুপারিশ করা হয়েছিল, সেগুলি হল দেওরি, সোনোওয়াল কাছারি, মোরান, আদিবাসী, মিশিং এবং গোর্খা। দাবি আদায়ে গত শুক্রবার ইটানগরে রাজ্যের সচিবালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা৷ পরে তার মধ্যে প্রবেশের চেষ্টা করে৷ বাঁধা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে৷ পরে তা অগ্নিগর্ভ রূপ নেয়৷ আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ৷ পুলিশের গুলিতে নিহত হন এক আন্দোলনকারী৷ এতেই আগুনে ঘি পড়ে৷ বিক্ষোভকারীরা শহরের নানা জায়গায় ৫০টি গাড়ি জ্বালিয়ে দেয়। ১০০টি গাড়িচে ভাঙচুর চালায়।

অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন বা আপসু এবং অল নাইশি স্টুডেন্টস ইউনিয়নের দপ্তর পোড়ানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ তারা সরকারি প্যানেলের সুপারিশকে সমর্থন করেছে। অগ্নিগর্ভ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের কাছে আবেদন করেন অরুণাচলের মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, মানুষের বিভ্রান্ত৷ তারা মনে করছে যে সরকার বোধহয় এমন একটি বিল আনছে যা একাংশকে পিআরসি দিতে পারে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি এ রকম কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা শুধু বিষয়টি নিয়ে বিধানসভায় বৃহত্তর আলোচনা হোক এমনটা চেয়েছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু ভবিষ্যতে সব পক্ষের সঙ্গেই এ নিয়ে আলোচনা করব।আন্দোলনকারীদের রোষ থেকে রেহাই পাননি ইটানগরে চলা ফিল্ম ফেস্টিভ্যালে যোগদাকারীরাও৷ পরে আন্দোলনের তীব্রতা বাড়ায় ফিল্ম ফেস্টিভ্যালই বাচিল করা হয়৷ বলিউডের পরিচালক সতীশ কৌশিক হোটেলের ঘরে আটকে পড়েছেন৷ তাঁর কথায়, ফিল্ম পেস্টিভ্যালের উদ্যোক্তারা বললেন পাঁচটি সিনেমা হল পুড়িয়ে দেওয়া হয়েছে৷ অবস্থা বেশ কারাপ৷ তাই হোটেলের ঘরেই বন্দি থাকতে হয়েছে৷ পরে অবশ্য রাজ্য প্রশাসনের তরফে তাদের উদ্ধার করে এয়ারপোর্টে পোংছে দেওয়া হয়৷ একই ঘটনার সাক্ষী ফেস্টিভ্যালে যোগ দিতে আসা একটি ব্যান্ডের প্রতিনিধিরাও৷ তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন