News71.com
 International
 24 Feb 19, 06:05 AM
 168           
 0
 24 Feb 19, 06:05 AM

ইরাকে আইএস’র হামলায় ৫ জেলে নিহত।।

ইরাকে আইএস’র হামলায় ৫ জেলে নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত থের্থার হ্রদের নিকটবর্তী স্থানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় পাঁচজন জেলে নিহত হয়েছে। আনবার প্রদেশের নিরাপত্তা পরিষদের প্রধান নাঈম কাউদ জানান, গতকাল শনিবার জঙ্গিরা জেলেদের বসবাসের স্থানটিতে হামলা চালায়। এ ঘটনার পরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠীর তিন সদস্য আহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। সিরিয়া থেকে শত শত আইএস যোদ্ধা বর্তমানে ইরাকে অবস্থান করছে। জানা যায়, দেশটিতে ইতোমধ্যে ৫ থেকে ৭ হাজার জঙ্গি অবস্থান করছে। জঙ্গিরা মূলত গ্রামাঞ্চলের দিকে হামলা, অপহরণ ও হত্যা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন