News71.com
 International
 24 Feb 19, 05:31 AM
 183           
 0
 24 Feb 19, 05:31 AM

পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র।।  

পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বৈরী সম্পর্ককে পেছনে ফেলে সুসম্পর্ক তৈরি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চীনের সঙ্গে বাণিজ্যবিষয়ক এক সম্মেলনে এ দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শেষ সময়ে এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটেছে। আফগান যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ তিক্ত সম্পর্কের পর গতকাল শুক্রবার এ সুসম্পর্কের দাবি করলেন তিনি। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান মার্কিন দূতরা।


শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া জালমি খলিলজাদের সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি কাতারে তালেবানের দ্বিতীয় দফা বৈঠক হবে। বৈঠকে আফগান সরকারকে পাশ্চিমাদের পুতুল আখ্যায়িত করে তাদের অংশগ্রহণ চাচ্ছে না তালেবান বিদ্রোহীরা। ভারত যদি সহিংসতার আশ্রয় নেয় তবে তাতে শান্তি আলোচনায় প্রভাব পড়বে-এমন মন্তব্যের জেরে মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগান সরকার। কাশ্মীরের পুলওয়ামায় প্রাণঘাতি হামলায় ৪৫ সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন