News71.com
 International
 23 Feb 19, 06:15 AM
 131           
 0
 23 Feb 19, 06:15 AM

নির্বাচনে নেমে মুখ্যমন্ত্রী হতে চান সৌরভ গাঙ্গুলি॥পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ

নির্বাচনে নেমে মুখ্যমন্ত্রী হতে চান সৌরভ গাঙ্গুলি॥পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বকাপের বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কিনা, সেটা সময়ই বলবে৷ আপাতত মাঠের বাইরে কথার লড়াই জমিয়ে দিলেন ওয়াঘার ওপারের প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ৷ পুলওয়ামায় ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছে সব মহল৷ পাক মদতপুষ্ট জঙ্গিদের নিশানায় প্রাণ গিয়েছে ভারতের ৪০ জওয়ানের৷ এরপরই বন্ধু ইমরানকে নয়া পাকিস্তান-এর এহেন রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর৷ শুধু সুনীলই নন, ক্রিকেটমহলের প্রত্যেকেই পুলওয়ামা কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ অন্যদের চেয়ে একধাপ এগিয়ে স্বভাবসিদ্ধ সেপআউটে বল মাঠের বাইরে পাঠিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর প্রতিক্রিয়ায় মহারাজ বলেন, শুধু ক্রিকেট নয়৷ সব ধরনের খেলাতেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন করা উচিত৷ বাইশ গজের প্রাক্তন চিরপ্রতিদ্বন্দ্বী অধিনায়ক সৌরভের এই মন্তব্যের পরই ওয়াঘার ওপার থেকে তোপ দেগেছেন মিয়াঁদাদ৷

পাক দলের একসময়ের অধিনায়ক, সৌরভের বক্তব্যে চটেছেন৷ এরপর তাঁর মন্তব্য, পাকিস্তানকে বয়কটের ডাক দিয়ে দিল জিততে চাইছে সৌরভ৷ এখানেই না থেমে মহারাজের প্রতিক্রিয়াকে স্বস্তার পাবলিসিটি সান্ট বলেও কটাক্ষ মিয়াঁদাদের৷ নির্বাচনে নেমে মুখ্যমন্ত্রী হতে চায় সৌরভ৷ সেকরাণেই চড়া সুরে এসব বলে জণগণের মনে আকর্ষণ তৈরি করতে চাইছে বলেও খোঁচা দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার৷ সেই সঙ্গে ভারতীয় বোর্ডকে ঘুরিয়ে শিশু বলে কটাক্ষ মিয়াঁদাদের৷ উল্লেখ্য নক্কারজনক জঙ্গি হামলার ঘটনার উল্লেখ করে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার ভাবনা রয়েছে বোর্ডের৷ বিসিসিআইয়ের এই চিঠিকে অমূলক বলছেন জাভেদ৷ তাঁর মতে ভারতীয় বোর্ড শিশুসুলভ কাঁদুনি গাইছে৷ সেই সঙ্গে পাক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ আরও বলেছেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ভারতীয় বোর্ডের মতো নির্বোধ নয়৷ আইসিসির সংবিধানে মতে, সদস্য দেশের বিশ্বকাপ খেলার অধিকার আছে৷ অন্য দেশের ক্রিকেট বোর্ড সেখানে হস্তক্ষেপ করতে পারে না৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন