News71.com
 International
 17 Feb 19, 04:27 PM
 213           
 0
 17 Feb 19, 04:27 PM

জম্মু-কাশ্মীরে নিহতদের প্রতি পরিবারকে ৫লাখ রুপি অর্থ সাহায্য দেবেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন॥

জম্মু-কাশ্মীরে নিহতদের প্রতি পরিবারকে ৫লাখ রুপি অর্থ সাহায্য দেবেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে অর্থ সাহায্য করবেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। মোট ৪৯ সিআরপিএফ জওয়ানের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের তরফ থেকে অর্থ সাহায্যের বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই অর্থ নিহতদের পরিবারের কাছে পাঠাবেন সিনিয়র বচ্চন। এছাড়া পুলওয়ামার ঘটনার জেরে শুক্রবার এক পুরস্কার অনুষ্ঠান বাতিল করেন তিনি। একই অনুষ্ঠান বাতিল করেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন ৪৯ ভারতীয় জওয়ান। এই হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন