News71.com
 International
 15 Feb 19, 12:35 PM
 292           
 0
 15 Feb 19, 12:35 PM

মালয়েশিয়ায় হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের অভিযান॥ ৮টি প্রতিষ্ঠান সিলগালা

মালয়েশিয়ায় হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের অভিযান॥ ৮টি প্রতিষ্ঠান সিলগালা

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় হুন্ডি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (বিএনএম)। চলমান অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে ৮টি প্রতিষ্ঠান। অবৈধ লেনদেনের দায়ে আটক করা হয়েছে ৫ জন বিদেশি অবৈধ অভিবাসীকে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। গত ১৩ ফেব্রুয়ারি মোট ৮টি রেমিটেন্স প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। লাইসেন্স ছাড়াই অর্থের পরিবর্তন ও রেমিটেন্স ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানগুলো।


মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, পুলিশি ও ইমিগ্রেশন বিভাগ মানি সার্ভিসেস বিজনেস অ্যাক্ট ২০১১ (এমএসবিএ) এর ধারা ৭ (১) এর অধীনে এই অভিযান যৌথভাবে পরিচালিত হয়। যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো- আনভার কায়া এন্টারপ্রাইজ (০০২৪২২৮১৩-ডি), কাওজার এন্টারপ্রাইজ (০০২২২২৪৯৩-কে), মাবরোক মহায়দেন এন্টারপ্রাইজ (পিজি ০৪৪১৩৭৮৯-ইউ), নিশা খান এন্টারপ্রাইজ (০০২৬১৬৬৯২-ভি), রাফি মাজু এন্টারপ্রাইজ (০০২৬৮৯৯৬১-এক্স), বি ফার্ষ্ট রিসোর্স (০০২৫৮১৮৫৬-এক্স), মানি মি হোটেল কিতা (৯৪৫১৯৭-ইউ), নূর এক্সপ্রেস এন্টারপ্রাইজ (০০২৩৯২৬৮৫-এইচ)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন