News71.com
 International
 15 Feb 19, 08:11 AM
 217           
 0
 15 Feb 19, 08:11 AM

কাশ্মীরে জঙ্গি হামলার সমুচিত জবাব দেবে ভারত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

কাশ্মীরে জঙ্গি হামলার সমুচিত জবাব দেবে ভারত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মাটি থেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ভারতীয় কাশ্মীরে এই কাপুরশোচিত হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজনাথ সিং। একই সঙ্গে রাজনাথের হুঁশিয়ারি, শহিদের রক্ত বৃথা যাবে না। দেশের মানুষকে আশ্বাস দিয়ে রাজনাথের হুঁশিয়ারি, ভারত এর যোগ্য জবাব দেবে। আর সেটাই হবে শহিদের প্রতি ভারতবাসীর দেয়া যোগ্য সম্মান। কাশ্মীরের অবন্তীপুরায় গতকালের ভয়াবহ জঙ্গি হামলায় শহিদের সংখ্যা ৪২। সিআরপিএফ কনভয়ে হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে খবর। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। সন্ধেয় জম্মু ও কাশ্মীর সরকারের তরফে শহিদের সংখ্যা ৪২ বলে জানানো হয়েছে।

ভয়াবহ জঙ্গি হামলার কিছুক্ষণের মধ্যেই ট্যুইট করেন প্রধানমন্ত্রীল তিনি ট্যুইটে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফের উওর হামলা নিন্দনীয়। আমাদের সাহসী জওয়ানদের এই বলিদান ব্যর্থ হবে না। শহিদ পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ। আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথাও বলেন মোদী। ইতিমধ্যেই কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজনাথ সিং। অন্যদিকে, জঙ্গি হামলার বদলা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রীও। তিনিও তাঁর ট্যুইটে লিখেছেন, জঙ্গিদের উচিৎ শিক্ষা দেওয়া হবে। তাদের এই হামলার জন্য এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা ভুলতে পারবে না। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন।

এদিকে এই জঙ্গি হামলার পর থেকেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাক-ভারত সীমান্ত অপারেশান “সার্জিক্যাল স্ট্রাইক” এর মাষ্টার মাইন্ড অজিত দোভাল দফায় দফায় কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সাথে। ধারনা করা হচ্ছে ভারত যেকোন মূহূর্তে এই ঘটনার সমুচিত জবাব দিবে। পাশাপাশি ভারতীয় কাশ্মীরে গতকালের হামলার পরপরই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠি জইশ-ই-মহম্মদ এর দায় স্বীকার করায় যথেষ্ট বিপাকে পড়েছে পাকিস্তান সরকার। এমনিতেই সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তের্জাতিকভাবে চাপে থাকা পাকিস্তানের গলায় কাটার মত বিধেছে গতকালের হামলার ঘটনা। অন্যদিক রাশিয়া ও আমেরিকার ভারতের পাশে থাকার তড়িৎ ঘোষনা ভারতীয়দের যেকোন পদক্ষেপে উজ্জীবিত করবে ।

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দায় সার্ক রাষ্ট্রগুলি॥

জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা। নিন্দায় মুখর গোটা বিশ্ব৷ সমালোচনায় সরব সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো৷ নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ, মালদ্বীপ, ভূটান, নেপাল ও শ্রীলঙ্কা৷ বিশ্বের যেকোনও প্রান্তে সন্ত্রাসবাদ নির্মূল করতে চায় বাংলাদেশ৷ এর জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যেকোন পদক্ষেপের পাসে রয়েছে তারা৷ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে ট্যুইট বার্তায় জানিয়েছেন বাংলাদেসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরফে সন্ত্রাস বন্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে৷ কাশ্মীরের শহিদ জওয়ানদের পরিবারদের সমবেদনা জানানোর পাসাপাশি দোষীদের বিরুদ্ধে কটোর শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ৷ ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পক্ষ থেকে পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দা করা হয়৷ সেদেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শহিদ শোকবার্তায় আত্মঘাতী জঙ্গিহানার বিরোধীতা করেন৷

সমবেদনা জ্ঞাপণ করেন শহিদ জওয়ানদের পরিবারের মানুষগুলির প্রতি৷ভূটানের বিদেশমন্ত্রী টানডি দর্জি জানান, হঠাৎ কাশ্মীরে আক্রমণের খবরে আমরা হতবম্ব৷ আত্মঘাতী জঙ্গি হামলা নিন্দা করি৷ সমবেদনা জানাচ্ছি শহিদদের পরিবারগুলিকে৷ আসা করব অপরাধীরা ধরা পড়বে ও তাদের উপযুক্ত শাস্তি হবে৷ হিমালয়ের কোলের দেশ নেপালের তরফেও সমালোচনা করা হয় কাশ্মীরের জঙ্গি হামলার৷ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জঙ্গি হামলার পরপর-ই ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ ফোনেই নেপালের তরফে এই হামলার নিন্দা করা হয়৷ সমবেদনা জানানো হয় শহিদ পরিবারগুলিকে৷শ্রীলঙ্কার তরফে সেদেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে ট্যুইট বার্তায় জানান, ১৯৮৯ সাল থেকে জঙ্গি হামলা বিধ্বস্ত উপত্যকা৷ নিন্দা করা হয় হামলার৷ নেপালের তরফে সমবেদনা জানানো হয় ভারতের বীর সিআরপিএফ জওয়ানদের৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন