
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে ফের হারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্ট হাউস অব কমন্সে ভোটাভুটিতে ৩০৩-২৫৮ ভোটে হেরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই হার তেমন গুরুত্বপূর্ণ না হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে বলে বিরোধীরা বলছেন। থেরেসা মে ইইউকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করাতে সক্ষম হবেন। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র ব্যর্থতা স্বীকার করা উচিত।