
আন্তর্জাতিক ডেস্কঃ মরক্কো ও আলজেরিয়ার সীমান্তে ঔজদা হাসপাতালে তিন অজ্ঞাতনামা বাংলাদেশির লাশ পড়ে আছে। লাশগুলো গলিত অবস্থায় উদ্ধার হওয়ায় তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সঙ্গে পাওয়া পাসপোর্টগুলো থেকে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ধারণা করা হচ্ছে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমানোর সময়ে পাহাড় থেকে পড়ে তারা মারা গেছেন। মরক্কোর বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানায়। লাশের সঙ্গে থাকা পাসপোর্টে তাদের নাম, ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া একজনের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার পাসপোর্ট নম্বর বিই০৯৬৮৯১৯। লাশগুলোর পরিচয় উদ্ধার হলে বাংলাদেশে তাদের আত্মীয়দের খবর জানিয়ে দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ দূতাবাস।