News71.com
 International
 14 Feb 19, 04:54 PM
 182           
 0
 14 Feb 19, 04:54 PM

উত্তর মেসিডোনিয়ায় বাস গিরিখাদে পড়ে নিহত ১৩

উত্তর মেসিডোনিয়ায় বাস গিরিখাদে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর মেসিডোনিয়ায় যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।আজ বৃহস্পতিবার মেসিডোনিয়ার রাজধানী স্কোপজির কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন