News71.com
 International
 14 Feb 19, 07:37 AM
 184           
 0
 14 Feb 19, 07:37 AM

অ্যাপের মাধ্যমে সৌদি নারীদের নিয়ন্ত্রণের বিষয়টি তদন্ত করবে টেক জায়ান্ট ‘অ্যাপল’॥  

অ্যাপের মাধ্যমে সৌদি নারীদের নিয়ন্ত্রণের বিষয়টি তদন্ত করবে টেক জায়ান্ট ‘অ্যাপল’॥   

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাপের মাধ্যমে সৌদি নারীদের গতিবিধি নিয়ন্ত্রণ ও তাদের ট্র্যাক করার অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন অ্যাপলের নির্বাহী টিম কুক। তিনি বলেছেন, আমি এ বিষয়ে শুনিনি। তবে এমন কিছু যদি ঘটে থাকে তাহলে আমরা অবশ্যই এ নিয়ে তদন্ত করবো। অ্যাপলের প্রধান নির্বাহী বলছেন, নারীদের ট্র্যাক করা কিংবা তাদের ভ্রমণ থেকে বিরত রাখার জন্য সৌদি আরবের একটি অ্যাপটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। এই অ্যাপটি সরকারী সংস্থাগুলোকে প্রবেশাধিকার দিয়ে থাকে ফলে ব্যবহারকারীদের অজান্তেই তারা কি করছেন সেটি সরকার সংস্থাগুলো জানতে পারে। এ কারণে মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করছিলো। যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্রেটিক সিনেটর অ্যাপল ও গুগলকে এই অ্যাপটি তাদের স্টোর থেকে সরিয়ে ফেলার আহবান জানিয়েছেন।

সৌদি আরবের নারীদের দেশের বাইরে যেতে হলে একজন পুরুষ অভিভাবক বিশেষত স্বামী বা বাবার অনুমতি নিতে হয়। আবশের অ্যাপটি, যেটি ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ভ্রমণের অনুমতি দেয়া বা না দেয়ার মতো সরকারী সেবার জন্যই ডিজাইন করা হয়েছিলো। এটি স্মার্ট ফোনে ব্যবহার করা হয়। মূলত এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য করা হয়েছিলো। গত কয়েক বছরে লাখ লাখ বার এটি ডাউনলোড করা হয়েছে। এক তদন্তে দেখা যায় কিভাবে পুরুষ অভিভাবকরা স্ত্রী, বোন ও কন্যাদের আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি দিতে এটি ব্যবহার করছেন। কোন নারী বিদেশে যেতে চাইলে সংশ্লিষ্ট পুরুষ অভিভাবক একটি নোটিফিকেশন পেয়ে থাকেন। আর এটিকেই মানবাধিকার লঙ্ঘন কিংবা নারীর বিরুদ্ধে বৈষম্য বলছে মানবাধিকার সংগঠনগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন