News71.com
 International
 13 Feb 19, 12:54 PM
 286           
 0
 13 Feb 19, 12:54 PM

প্রধানমন্ত্রী মোদী শিক্ষিত নন, কোথা থেকে ডিগ্রি পেয়েছেন তিনি॥দিল্লির মুখ্যমন্ত্রী  

প্রধানমন্ত্রী মোদী শিক্ষিত নন, কোথা থেকে ডিগ্রি পেয়েছেন তিনি॥দিল্লির মুখ্যমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্কঃ আম আদমি পার্টি প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্না মঞ্চে চাঁদের হাট৷ সেখান থেকেই বক্তব্যে আগুন ঝরালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ এই মঞ্চ থেকে পরিষ্কার জানালেন ২০১৯ সালের পর বিজেপি অতীত হয়ে যাবে৷ মোদীজি আপনার দিন গণনা শুরু হয়ে গিয়েছে৷এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চন্দ্রবাবু বলেন মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, সব মিথ্যে৷ মমতা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তাই একাধিক অভিযোগ আনা হচ্ছে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন এই জমানায় সিবিআই কর্তা সাজা পাচ্ছেন৷ প্রধানমন্ত্রীই এসব কিছুর জন্য দায়ী৷ রিপোর্ট বলছে রাফালে নিয়ে হস্তক্ষেপ করেছে পিএমও৷ সরকারের চাপের মুখে আরবিআই গর্ভনর পদত্যাগ করছেন৷ এসব কী চলছে? প্রশ্ন তুলেছেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন চন্দ্রবাবু৷ বলেন আমাদের প্রধানমন্ত্রীই শিক্ষিত নন৷ কোথা থেকে ডিগ্রি পেয়েছেন তিনি, সেটা প্রকাশ্যে আনুন৷

 

দেশ জুড়ে বিরোধী নেতাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন আমার ফোন ট্যাপ করা হচ্ছে৷ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে৷ কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি সরকার? যে রাজনীতি মোদী গুজরাটে করেছেন, তা গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে বিজেপি৷ সেটা চলবে না৷ এরকম চলতে থাকলে দেশ থেকে নির্বাচনটাই উঠে যাবে একদিন৷ বিরোধী বলে কিছু থাকবে না দেশে৷ কলকাতার বিরোধী ঐক্যমঞ্চের সাফল্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান তিনি৷ বলেন এত জনসমাগম, এত মানুষের পাশে থাকা, এত মানুষের সমর্থনের কৃতিত্ব মমতার৷ এদিন চন্দ্রবাবু তুলে ধরেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথাও৷ বলেন সীমিত ক্ষমতা দিয়েও গোটা দিল্লিতে সুশাসন প্রতিষ্ঠা করেছেন তিনি৷ তাঁর পাশে রয়েছি৷এদিন চন্দ্রবাবু নাইডু বলেন আমরা বিপদে রয়েছি৷ গণতন্ত্র বিপন্ন৷ এই অবস্থা না পালটালে ভবিষতে নির্বাচনই হবে না৷ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷ বিরোধীদের আটকানো হচ্ছে৷ ইডি, সিবিআই ও আয়কর দফতরকে কাজে লাগানো হচ্ছে, তল্লাশি চলছে বিরোধীদের ঘরে৷ কিন্তু কোনও শাসকদলের নেতাদের ঘরে তল্লাশি চলছে না৷ আপনারা এত সৎ?৷ প্রশ্ন তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন