News71.com
 International
 13 Feb 19, 12:23 PM
 261           
 0
 13 Feb 19, 12:23 PM

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ॥

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপি নেতাদের পাখির চোখ বাংলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ৪২টি লোকসভার মধ্যে ৪২টি পাবে বলে দাবি করছেন। তখন পালটা বিজেপি নেতাদের দাবি বাংলা থেকেই ২৩টি লোকসভা আসন পাবে বিজেপি। শুধু মুখের কথাই নয়, কার্যত এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর সেজন্যে রাজ্য তো বটেই কেন্দ্রীয় নেতাদেরও বাংলা না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিজেপির এই চাণক্য। গোটা দেশজুড়ে মেরা পরিবার বিজেপি পরিবার অভিযানের ডাক দিয়েছেন অমিত শাহ। এই অভিযানের মাধ্যমে লোকসভা ভোটের আগে কার্যত অভিনব ক্যাম্পেন বিজেপির। বলা হচ্ছে দেশের ৫ কোটি মানুষের বাড়িতে উড়বে এই বিজেপির পতাকা।


এলাহাবাদ থেকে এই ক্যাম্পেনের সূচনা করেন তিনি। আর সেখানেই অমিত শাহের ঘোষণা, আগামী লোকসভা নির্বাচনে বাংলা এবং উত্তরপ্রদেশে ভালো ফল করবে বিজেপি। তাঁর দাবি, এবার নির্বাচনে উত্তরপ্রদেশের ৭৪টি এবং পশ্চিমবঙ্গে ২৩টি আসন জিতবে বিজেপি। রাজনৈতিকভাবে উত্তরপ্রদেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের সবথেকে বড় লোকসভা কেন্দ্র এটি। আর এই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পাশাপাশি জোট করেছেন মায়াবতী এবং অখিলেশ। সেখানে দাঁড়িয়ে আগামী লোকসভা ভোটে এই কেন্দ্রে যথেষ্ট বেগ পেতে হবে বিজেপিকে। তা কার্যত কিছুটা হলেও বুঝতে পারছেন অমিত শাহ। আর সেজন্যেই কি দলীয় কর্মীদের চাঙ্গা করতে এহেন বার্তা? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলের। সুধু উত্তরপ্রদেশের ক্ষেত্রেও নয়, বাংলাতেও যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে বিজেপিকে। আর তা সত্যেও পশ্চিমবঙ্গই পাখির চোখ অমিত-মোদীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন