News71.com
 International
 12 Feb 19, 05:16 AM
 162           
 0
 12 Feb 19, 05:16 AM

তেল খাতে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ওপেক’কে পাশে চায় ভেনেজুয়েলা॥  

তেল খাতে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ওপেক’কে পাশে চায় ভেনেজুয়েলা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওপেকের সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম এবং তেল উৎপাদনকারী অন্য দেশগুলোর ঝুঁকি নিয়েও কথা বলেছেন তিনি। ২০১৯ সালের ২৯ জানুয়ারি ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিন্দো’কে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেন মাদুরো। তবে বিষয়টি সম্পর্কে অবগত ওপেকের একটি সূত্র জানিয়েছে, তেল রফতানিকারক দেশগুলোর সংস্থাটি এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি পিডিভিএসএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পরদিনই ওপেকের কাছে এ চিঠি পাঠানো হয়। তবে ওপেক বলছে, তাদের উদ্বেগ তেল নীতি নিয়ে, রাজনীতি নিয়ে নয়। চিঠিতে মাদুরো বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনধিকার চর্চার বিরুদ্ধে লড়াইয়ে ওপেক সদস্য দেশগুলোর একাত্মতা ও পূর্ণ সমর্থন আশা করছে কারাকাস। একটি ওপেক সদস্য দেশের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় আপনার দৃঢ় সমর্থন এবং সহযোগিতা কামনা করছি। চিঠিতে ভেনেজুয়েলার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সম্মিলিতভাবে নিন্দা জানাতে ওপেকের প্রতি আহ্বান জানান মাদুরো। তিনি বলেন, সদস্য দেশগুলোর ঝুঁকি মোকাবিলায় সংস্থাটিকে এগিয়ে আসা উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন