News71.com
 International
 10 Feb 19, 05:02 AM
 194           
 0
 10 Feb 19, 05:02 AM

চীনে তীব্র তুষারপাত॥ তিন হাজার পশুর মৃত্যু

চীনে তীব্র তুষারপাত॥ তিন হাজার পশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পশ্চিমাঞ্চলে তুষারপাতে মারা গেছে প্রায় তিন হাজার পশু। স্থানীয় সড়কও বরফে প্রায় ১৮ ইঞ্চি ঢেকে গেছে। চীনের পশ্চিমাঞ্চলের গ্রামগুলো প্রায় ৫ হাজার মিটার উপরে অবস্থিত। সেখানকার শ্রমিকরা নিজেদের উৎপাদিত পণ্য সরবরাহের জন্যে বরফে ঢেকে যাওয়া সড়ক পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে প্রবল বাতাস এবং তুষারপাত তাদের সে চেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিংঘাই প্রদেশের স্বায়ত্ত্বশাসিত ইউশু তিব্বতি এলাকাটিতে পশু চিকিৎসক, ওষুধ এবং পশু খাদ্য পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন