News71.com
 International
 09 Feb 19, 01:07 PM
 171           
 0
 09 Feb 19, 01:07 PM

ডেনমার্কে স্কুলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের করতে হবে চাষাবাদ।।  

ডেনমার্কে স্কুলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের করতে হবে চাষাবাদ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পড়াশোনরা পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাত্রার চর্চা শুরু করতে অভিনব এক পদ্ধতি শুরু করতে যাচ্ছে একটি স্কুল। স্কুলটিতে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হবে বিভিন্ন ফল-সবজি ফলানো। এছাড়া তাদের নিজের হাতে ফলানো সবজি রান্না করেও খাবে তারা। ২০২০ সালে মে মাস নাগাদ ডেনমার্কের কোপেনহেগেনের নিউ আইল্যান্ড ব্রিগগি স্কুলটি চালু হবে। স্কুলটিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপন করে তোলার এমন অভিনব প্রয়াস স্কুলেরই। ১০৫,৬৯০ বর্গ ফুট এলাকা নিয়ে তৈরি হচ্ছে এই স্কুলটি। তার বাইরেও থাকছে ৪৩,০০০ বর্গ ফুট এলাকা। যা সমস্তটা জুড়ে থাকবে বাগান।

সেই বাগানে শিক্ষার্থীরা নিজেরাই ফসল ফলাবে। শিক্ষকদের অনুপ্রেরণায় তারা সেই ফসল দিয়ে রান্না করেও খাবে। পাশাপাশি শরীরচর্চারও ব্যবস্থা থাকবে। রান্নাবান্না থেকে শুরু করে স্কুলে বিদ্যুতের ব্যবস্থা। সবটার জন্য থাকবে সোলার প্যানেল। এমন উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে স্কুলটির তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের এক তৃতীয়াংশ ক্ষেত্রে ১১ বছরের ছেলে-মেয়েরা ওবেসিটিতে আক্রান্ত। যাদের বেশিরভাগই খাদ্যতালিকা জাঙ্ক ফুডে ভরা। পর্যাপ্ত শরীরচর্চাও করে না। শিশুরা যাতে স্বাস্থ্যকর জীবন পায়, তারই উদ্যোগ নিয়েছে ডেনমার্কের এই স্কুলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন