
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস-আইএনএফ চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির নিয়মিত বৈঠকে সদস্যদেশগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় আবারো পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা করে স্থিতিশীল পরিবেশ বজায় রাখারও আহ্বান জানায় সংস্থাটি।তবে, যুক্তরাষ্ট্রই প্রথমত চুক্তি ভঙ্গ করে নিজেদের সরিয়ে নেয় বলে অভিযোগ করে মস্কো। এসময় মিশর, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইন্দোনেশিয়াসহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিগণ মস্কো-ওয়াশিংটনকে চুক্তি মেনে চলতে আহবান জানায়। এর আগে, ১৯৮৭ সালে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের উদ্ভাবন বন্ধে একমত হয় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।