News71.com
 International
 08 Feb 19, 07:14 AM
 120           
 0
 08 Feb 19, 07:14 AM

ডিসেম্বরে ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।  

ডিসেম্বরে ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালের ডিসেম্বর মাসে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলন আয়োজন করা হয়েছে। ন্যাটোভুক্ত ২৯ দেশের নেতা এই সম্মেলনে মিলিত হবেন। এই সম্মেলনে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ এক টুইটে বলেন, ট্রান্স আটলান্টিক সামরিক সহযোগিতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ন্যাটোর প্রথম সদর দপ্তর হিসেবে ব্রিটিশ রাজধানীই হবে বৈঠকের আদর্শ স্থান।

স্টলেনবার্গ আরও বলেন, জোটভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ লন্ডনের এ বৈঠকে ভবিষ্যৎ এবং আমরা বর্তমানে যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা তুলে ধরার সুযোগ পাবেন। এদিকে গত বছরের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে যে অতিনাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাটো প্রধানগণ আশা করছেন এবারে তা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে যথেষ্ট ব্যয় না করায় মিত্রদেশ বিশেষ করে জার্মানীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। বিশ্লেষকরা বলেছেন, ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এমন এক স্পর্শকাতর সময়ে হচ্ছে যখন সংস্থাটি নিয়ে ট্রাম্পের অঙ্গীকার ও আন্তরিকতা নিয়ে উদ্বেগ দীর্ঘায়িত হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ন্যাটোর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী যুক্তরাজ্যে আয়োজন করায় তিনি খুব আনন্দিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন