
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে একটি ভবন ধসে জার্মান পর্যটকসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভবনটি হঠাৎ ধসে পড়ে। এতে চাপা পোড়ে এক জার্মান নাগিরকসহ দুই মিশরীয় নাগরিক ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আহতদের উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে ধংসস্তূপ অপসারণে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। চারতলা ভবনটি ধসে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।