
আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক উষ্ণায়ণ রেকর্ড হওয়ার পর থেকে গত ৪ বছরই ছিল সবচেয়ে উষ্ণতম। এ ছাড়া গত ২২ বছরের মধ্যেই পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম ২০ বছর। গতকাল বুধবার একটি প্রতিবেদনে এমনটি দাবি করেছে জাতিসংঘ।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ যেখানে শেষ হয়েছে সেখানে ২০১৯ সালে ঠিক সেখান থেকেই শুরু করেছে। আর এজন্য অস্ট্রেলিয়ার উদাহরণ দেয়া হয় যেখানে জানুয়ারিতে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হয়েছে। গত বছরের নভেম্বরে বিশ্ব জলবায়ু সংস্থা জানায়, ২০১৮ সাল আগের ৩ বছরের মত সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড গড়েছে। সে সময় সংস্থাটি দ্রুত এই বৈশ্বিক উষ্ণায়ণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান। এই বিষয়ে বিশ্ব জলবায়ু সংস্থার মহাসচিব পেত্তেরি তালাস বলেন, দীর্ঘ সময় ধরে চলা তাপমাত্রার এই প্রবণতা প্রত্যেক বছরের র্যাঙ্ক করার চেয়েও গুরুত্বপূর্ণ এবং এই প্রবণতা ঊর্ধ্বগামী। ভূমিতে কিংবা সমুদ্রে উভয় জায়গায় গত ৪ বছরের তাপমাত্রা ছিল ব্যতিক্রম।